ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড আইন পাশ করলো ইসরাইল

নেসেট
নেসেট | ছবি: সংগৃহীত
0

২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরাইলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা ও গণ জিম্মি ঘটনায় জড়িতদের জনসম্মুখে শাস্তি ও মৃত্যুদণ্ড সংক্রান্ত আইন পাশ করেছে তেলআবিব।

স্থানীয় সময় গতকাল (সোমবার, ১১ মে) দেশটির ১২০ আসনের সংসদ-নেসেটে আইনটি পাস হয়। এসময় নতুন এ আইনটির পক্ষে পড়ে ৯৩ ভোট, বিপক্ষে কোনো ভোটই পড়েনি। তবে ভোট দানে বিরত ছিলেন বাকি ২৭ আইনপ্রণেতা। বিলটি যৌথভাবে উত্থাপন করেছিল সরকার ও বিরোধী দলের রাজনীতিবিদরা।

এদিকে, এ আইনটিতে মৃত্যুদণ্ডের নীতির বিরোধিতা করেছে ইসরাইলি ও ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলো। তারা বলছে, আইনটির বদৌলতে মৃত্যুদণ্ড কার্যকর সহজ হয়ে যাবে। কিন্তু সুষ্ঠু বিচারের অধিকার রক্ষা আদৌ হবে কিনা সে বিষয়ে সতর্ক করেছে এ মানবাধিকার সংগঠনগুলো।

জেআর