প্রথমবার মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা জানালো যুক্তরাষ্ট্র

স্টারশিপ রকেট
স্টারশিপ রকেট | ছবি: রয়টার্স
0

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েন করলো যুক্তরাষ্ট্র। মেরিল্যান্ডের ন্যাশনাল হারবারে অনুষ্ঠিত বার্ষিক এয়ার, স্পেস অ্যান্ড সাইবার কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির মহাকাশ বাহিনী।

মার্কিন বিমান বাহিনীর সচিব ট্রয় মেইঙ্ক জানান, শত্রুপক্ষের হামলা থেকে যৌথ বাহিনীকে রক্ষা করতে সক্ষম এই ‘অন অরবিট’ অস্ত্র।

তবে মহাকাশে ঠিক কোন ধরনের মার্কিন অস্ত্র মোতায়েন করা হয়েছে সেটি নির্দিষ্ট করে জানাননি তিনি। ওয়াশিংটন পোস্টকে এক মার্কিন কর্মকর্তা জানান মহাকাশে মোতায়েন করা এ অস্ত্রের শত্রুপক্ষের স্যাটেলাইট ধ্বংস করার সক্ষমতা থাকতে পারে।

আরও পড়ুন:

এমন সময় ঘোষণাটি এসেছে যখন ট্রাম্প প্রশাসন ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজ ত্বরান্বিত করছে। এটি যুক্তরাষ্ট্রের পুরো ভূখণ্ড সুরক্ষিত রাখার জন্য তৈরি বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

যেটিতে মহাকাশভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ব্যবস্থাও রয়েছে।

অনেকেই ট্রাম্পের এ পরিকল্পনাকে ১৯৮৩ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের চালু করা স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভের সঙ্গে তুলনা করছে। যা ‘স্টার ওয়ার্স’ নামেও পরিচিত।

এসএস