Recent event

স্কয়ার গ্রুপে অফিসার পদে নিয়োগ; আবেদনের শেষ সময় ২৪ ডিসেম্বর

স্কয়ার গ্রুপ ও চাকরির বাজার
স্কয়ার গ্রুপ ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগে অফিসার পদে জনবল নিয়োগ দেয়া হবে। ১৪ ডিসেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • চাকরির ধরন: বেসরকারি
  • আবেদনের শেষ তারিখ: ২৪ ডিসেম্বর


এই পদে আবেদন করতে প্রার্থীর মার্কেটিং, ম্যানেজমেন্ট অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইভেন্ট ম্যানেজমেন্ট, ব্র্যান্ড অ্যাক্টিভেশন ও ফিল্ড মার্কেটিংয়ে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে এমএস এক্সেল, এমএস অফিস ও পাওয়ারপয়েন্টে পারদর্শিতা প্রয়োজন।

আজকের চাকরির খবর

আরও পড়ুন:

সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

কর্মস্থল: ঢাকা

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

সেজু