Recent event

অভিজ্ঞতা ছাড়াই সাউথইস্ট ব্যাংকে চাকরির সুযোগ

সাউথইস্ট ব্যাংক ও চাকরির বাজার
সাউথইস্ট ব্যাংক ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
1

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির জেনারেল অডিট বিভাগ ট্রেইনি জুনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সাউথইস্ট ব্যাংক পিএলসি

চাকরির ধরন:বেসরকারি চাকরি

পদের নাম: ট্রেইনি জুনিয়র অফিসার

আবেদনের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি

পদসংখ্যা: ১টি

আরও পড়ুন:

এই পদে আবেদন করতে প্রার্থীর এমবিএ/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা বিষয়ে ভালো জ্ঞান থাকলে অগ্রাধিকার দেয়া হবে বলে জানানো হয়েছে। এ পদে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই বলে জানিয়েছে প্রতিঠ্ঠানটি।

নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন ৪০ থেকে ৪৫ হাজার টাকা (মাসিক) ফুলটাইম চাকরি করতে হবে।

নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে সুযোগ সুবিধা পাবেন। বয়সসীমা নির্ধারিত নয়।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এফএস