প্রযুক্তিপ্রতিষ্ঠান বিটোপিয়া গ্রুপ তথ্যপ্রযুক্তি খাতে বড় ধরনের জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার’ পদে এক হাজার শিক্ষানবিশ নিয়োগ দেবে। নতুন প্রার্থীরা ঢাকায় পূর্ণকালীন ভিত্তিতে কাজ করার সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীরা ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিটোপিয়া জানিয়েছে, এ নিয়োগ বিটোপিয়া টেক রিক্রুটমেন্ট প্রোগ্রাম (বিটিআরপি) এর অংশ, যা নতুন গ্র্যাজুয়েটদের প্রযুক্তিগত দক্ষতা, নেতৃত্ব এবং ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চালু হয়েছে। নির্বাচিত শিক্ষানবিশরা সফটওয়্যার ডেভেলপমেন্টের পাশাপাশি প্রজেক্ট এবং টিম ম্যানেজমেন্টের কাজেও যুক্ত হবেন।
যোগ্যতা
- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে স্নাতক বা ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থী।
- বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের দক্ষতা।
- সফটওয়্যার ও প্রযুক্তির মৌলিক জ্ঞান।
- ভালো যোগাযোগ দক্ষতা এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা।
- সর্বোচ্চ বয়সসীমা: ২৬ বছর।
সুযোগ–সুবিধা
প্রবেশন সময় ছয় মাস সফলভাবে সম্পন্ন হলে শিক্ষানবিশদের মাসিক বেতন ৪৫,০০০ টাকা। এছাড়া থাকবে দুটি উৎসব বোনাস, প্রফিট শেয়ারিং, পারফরম্যান্স বোনাস, ওয়েলফেয়ার ফান্ড এবং অন্যান্য গ্রেডভিত্তিক সুবিধা। প্রতিষ্ঠান দ্রুত ক্যারিয়ার অগ্রগতি এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার সুযোগও প্রদান করবে।
নিয়োগ প্রক্রিয়া
- টেকনিক্যাল অ্যাপটিটিউড ও জ্ঞানমূলক কুইজ টেস্ট
- প্র্যাকটিক্যাল কোডিং মূল্যায়ন
- টেকনিক্যাল ও বিহেভিয়ারাল ইন্টারভিউ
আগ্রহী প্রার্থীরা হালনাগাদ জীবনবৃত্তান্ত ই–মেইলে (careers@betopiagroup.com) ঠিকানায় পাঠাতে পারবেন। পাশাপাশি বিটোপিয়া গ্রুপের ওয়েবসাইট থেকেও আবেদন করা যাবে।





