অভিজ্ঞতার বিচারে অফিসার পদে নিযোগ দেবে স্কয়ার

স্কয়ারে চাকরির বিজ্ঞপ্তি
স্কয়ারে চাকরির বিজ্ঞপ্তি | ছবি: এখন টিভি
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপ। প্রতিষ্ঠানটির স্কয়ার টেক্সটাইল পিএলসি শাখায় কমার্সিয়াল অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এ পদে আবেদন করতে প্রার্থীকে যেকোনো প্রতিষ্ঠান থেকে এমবিএ/স্নাতক/ যেকোনো বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এ পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট সেক্টরে কমপক্ষে ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা প্রয়োজন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চাকরির ধরন: বেসরকারি চাকরি (ফুলটাইম)

পদের নাম: অফিসার-কমার্সিয়াল (ক্যাশ ইনসেন্টিভ)

আরও পড়ুন:

আরও চাকরির খবর:

আবেদনের শেষ তারিখ: ১ এপ্রিল

চাকরির ধরন: ফুলটাইম (অফিস জব)

কর্মস্থল: প্রধান কার্যালয়; উত্তরা, ঢাকা

নারী-পুরুষ উভয় প্রার্থীরাই এ চাকরির জন্য আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

প্রতিষ্ঠানটি এ পদে আবেদনের জন্য বয়সসীমাও বেধে দিয়েছে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৩ বছর হতে পারে। নির্বাচিত প্রার্থীরা কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এসএইচ