প্রতিষ্ঠানের নাম: এখন টেলিভিশন
পদের নাম: ট্রেইনি রিপোর্টার/রিপোর্টার/সিনিয়র রিপোর্টার এবং নিউজরুম এডিটর/সিনিয়র নিউজরুম এডিটর (ন্যাশনাল ডেস্ক)।
যোগ্যতা
* যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ। তবে গণসংযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক পাশে অগ্রাধিকার।
* বাংলা ও ইংরেজি ভাষায় শুদ্ধ উচ্চারণের দক্ষতা এবং বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে।
* দেশ-বিদেশের রাজনীতি, অর্থনীতি, ক্রীড়া ও সাংস্কৃতিক ঘটনা প্রবাহ সম্পর্কে বিপুল আগ্রহ এবং জ্ঞান থাকতে হবে।
* কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে দ্রুত লেখায় পারদর্শী হতে হবে।
* সামাজিক যোগাযোগমাধ্যমের সংবাদ সম্পর্কিত তথ্যে আপডেট থাকতে হবে।
পদের নাম: নিউজরুম এডিটর/এক্সিকিউটিভ/কনটেন্ট আপলোডার (ডিজিটাল মিডিয়া)
আরও পড়ুন:
যোগ্যতা
* যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ অথবা স্নাতকে অধ্যয়নরত।
* সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি পরিচালনার দক্ষতা থাকতে হবে।
* ডিজিটাল কনটেন্ট, ফটোকার্ড, থাম্বনেইল ইত্যাদি তৈরি; এডিটিংসহ ওয়ার্ডপ্রেস, বেসিক ফটোশপে পারদর্শী থাকতে হবে।
* দেশ-বিদেশের রাজনীতি, অর্থনীতি, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমসাময়িক ঘটনাপ্রবাহ সম্পর্কে আগ্রহ ও জ্ঞান থাকতে হবে।
* কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে দ্রুত লেখায় পারদর্শী হতে হবে।
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা (হেড অফিস)
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল, ২০২৬
আবেদন পাঠানোর ই-মেইল: jobs@ekhon.tv





