প্রভিডেন্ট ফান্ড ও চিকিৎসা ভাতাসহ আকিজ গ্রুপে চাকরির সুযোগ

আকিজ গ্রুপ ও চাকরির বাজার
আকিজ গ্রুপ ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। প্রতিষ্ঠানটির সেলস আকিজ সিরামিকস লিমিটেড (টাইলস) বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: সেলস, আকিজ সিরামিকস লিমিটেড (টাইলস)

পদসংখ্যা: ৫টি

এ পদে আবেদনের জন্য প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও বিক্রয় কার্যক্রম পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

নারী-পুরুষ উভয় প্রার্থী এ পদের জন্য আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা আলোচনা সাপেক্ষে বেতন পাবেন। এছাড়াও টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, ছুটিকালীন ভ্রমণ ভাতাসহ (এলএফএ) অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

ইএ