Recent event

অন্তর্বর্তী সরকারকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: হাইকোর্টের পর্যবেক্ষণ

হাইকোর্ট প্রাঙ্গন
হাইকোর্ট প্রাঙ্গন | ছবি: সংগৃহীত
0

দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।

আজ (সোমবার, ১৩ জানুয়ারি) সকালে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রিট খারিজ করে দেন।

সুপ্রিমকোর্টের আইনজীবী মহসিন রশিদ ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।

এএইচ