Recent event

অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারাবী জামিনে মুক্ত

শফিউর রহমান ফারাবী
শফিউর রহমান ফারাবী | ছবি: সংগৃহীত
0

লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী জামিনে মুক্তি পেয়েছেন। আজ (শুক্রবার, ২২ আগস্ট) সকাল সোয়া ১০টায় তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন।

কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ফারাবী ২০২৩ সাল থেকে এ কারাগারে বন্দী ছিলেন। গতকাল (বৃহস্পতিবার, ২১ আগস্ট) আদালত থেকে তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায় এবং যাচাই-বাছাই শেষে শুক্রবার মুক্তি দেয়া হয়।

আরও পড়ুন:

অভিজিৎ রায় হত্যা ঘটনা ঘটে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় বইমেলা থেকে বের হওয়ার পথে ব্লগারকে কুপিয়ে হত্যা করা হয়। এ হামলায় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ।

এসএস