আব্বাসকে নিয়ে মানহানিকর ‘বক্তব্য’; পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী
মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী | ছবি: এখন টিভি
0

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

আজ (রোববার, ৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদনটি করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম।

বাদী পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বলেন, ‘এরই মধ্যে আমরা মামলাটির আবেদন জমা দিয়েছি। সকাল ১১টার দিকে মামলার আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।’

আরও পড়ুন:

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী। ভোটের মাঠে কথার যুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে করা বেশকিছু মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়।

এসএইচ