ভোট কারচুপির অভিযোগ: বিভিন্ন আসনের ৫ প্রার্থীর হাইকোর্টে আবেদন

হাইকোর্ট
হাইকোর্ট | ছবি: সংগৃহীত
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ঢাকা-১৩ আসনের জামায়াত জোটের প্রার্থী মামুনুল হক। এছাড়া ঢাকা-৪ পাবনা-৩, কুষ্টিয়া-৪, গাইবান্ধা-৫ আসনের ফল চ্যালেঞ্জ করে রিট করেছে বিএনপি।

আজ (বুধবার, ১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে। মামুনুল হকের আসনে আসনে জয়ী হয়েছিলেন বিএনপির ববি হাজ্জাজ।

এছাড়া বিএনপি প্রার্থীদের আসনে জয়ী হয় জামায়াত। এর আগে ২৫ জনের বেশি প্রার্থী হাইকোর্টে ভোটের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেন।

নির্বাচনের আবেদন গ্রহণ করে ওইসব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে নির্বাচনী আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়।

এএইচ