সাগর-রুনি হত্যাকাণ্ডে তদন্ত দাখিলের সময় পিছিয়েছে আরও ৬ মাস

হাইকোর্ট
হাইকোর্ট | ছবি: সংগৃহীত
0

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য গঠিত টাস্কফোর্সকে আরও ৬ মাসের সময় দিয়েছেন হাইকোর্ট। আজ (রোববার, ২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্ত করতে টাস্কফোর্স গঠন করে দেয় হাইকোর্ট। তখন ছয় মাস সময় বেধে দিয়েছিলো উচ্চ আদালত। ২৪ এর ৫ আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর সাংবাদিক রুনির ভাই র‍্যাব থেকে তদন্ত কাজ সরিয়ে নিতে হাইকোর্টে রিট করেন। সেই রিটের শুনানি করে হাইকোর্ট পুলিশের তদন্ত সংস্থা পিবিআইয়ের প্রধানকে দিয়ে ৫ সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করে দেন।

আরও পড়ুন:

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নিম্ন আদালত এ পর্যন্ত ১২৫ বার পিছিয়েছে। যা দীর্ঘ ১৩ বছরেও আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তের কূলকিনারা করতে পারেনি একাধিক তদন্ত সংস্থা। এ নিয়ে হাইকোর্টও তিন বার ৬ মাস করে সময় দিয়েছে।

ইএ