এবারের নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন হচ্ছে। এসব পদে ৪০ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর নির্বাচনে ভোটার আছেন ১১ হাজার ৯৭ জন আইনজীবী।
এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত নিল প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন আর সম্পাদক পদে মোহাম্মদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে আবদুল বাতেন ও সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার প্রতিযোগিতা করছেন।
তবে এ বছর আওয়ামী লীগ সমর্থিত কোন আইনজীবী নির্বাচনে অংশ নিতে পারেননি। আওয়ামীপন্থি ৪১ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করে দেয় নির্বাচন কমিশন। বুধ ও বৃহস্পতিবার দুই দিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।





