আজ (সোমবার, ১৫ জুন) আসামির আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিলো। এসময় মামলার একমাত্র আসামি মনির নিজেকে নির্দোষ দাবি করেন।
গত ৯ই জুন এ মামলায় আসামি মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইবুনালে শুরু হয় বিচারিক কার্যক্রম।
আরও পড়ুন:
গত ২১ মে বিকেলে নগরীর বাকলিয়া চেয়ারম্যানঘাটা এলাকায় বালুরমাঠসংলগ্ন একটি গুদামকক্ষে সাড়ে তিন বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন।
পুলিশ দ্রুত তদন্ত শেষ করে ১৩ দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দিলে শুরু হয় বিচার কাজ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আগামীকাল রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের চূড়ান্ত যুক্তি-তর্ক উপস্থাপন শুরু হবে। এরপরই আসবে আলোচিত এ মামলার রায়।




