একই সাথে ঘটনার সময় নাবালক থাকায় আরও ৫ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আবুল কালাম আজাদ, সেলিম ইসলাম, মেহেদী হাসান, রাজু মিয়া ও সাগর। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে ৮ জন আদালতে উপস্থিত থাকলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেলিম ও সাগর এখনো পলাতক রয়েছে।
আরও পড়ুন:
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৮ সালের ১৫ জুলাই গোহাইল ইউনিয়নের শিশু রিফাতকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসামিরা। পরে অপহরণের চারদিন পর তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ ৮ বছর পর কাঙ্ক্ষিত বিচার পেয়ে আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন রিফাতের স্বজনেরা। নৃশংস এই হত্যাকাণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত তা কার্যকরের দাবি জানিয়েছেন তারা।





