ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৯৮৮ মামলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ | ছবি: এখন টিভি
0

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৯৮৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গতকাল (শনিবার, ২৭ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

আজ (রোববার, ২৮ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ১২০টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ৮টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ১২৭টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ২১৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, ১৫টি কাভার্ডভ্যান, ৮০টি সিএনজি ও ২৪৩টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ৪১৭টি মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২টি বাস, ১২টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ১২১টি মামলা করা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ১৪০টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৯টি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৮১টি সিএনজি, ৩১২টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ৪৯২টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ১৯টি বাস, ১টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজি ও ১১২টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ২৯২টি মামলা করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৬টি বাস, ২টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ১৯১টি মামলা করা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪১৩টি গাড়ি ডাম্পিং ও ১৪৬টি গাড়ি রেকার করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।—বাসস

এএইচ