শিশু নিছামনিকে ধর্ষণ-হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড

শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি
শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি | ছবি : এখন টিভি
0

ময়মনসিংহের ধোবাউড়ায় চাঞ্চল্যকর শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে অপ্রাপ্তবয়সী অপর আসামি মারুফের ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) দুপুরে এ মামলার রায় দেয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আরিফ, রাকিব ও সিয়াম।

আরও পড়ুন:

গত ১৪ জুন বিকেলে ধোবাউড়ায় শিশু নিছামনিকে ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন ১৫ জুন নিছামনির পিতা বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে মামলার মাত্র ৯ দিনে ২৩ জুন ৪ আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ।

এফএস