রাজশাহী তানোরের ধর্ষণ মামলার রায়: মামলার আসামি প্রদীপ গ্রেগরীকে বেকসুর খালাস

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, রাজশাহী
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, রাজশাহী |
0

রাজশাহীর তানোরে ধর্ষণ মামলায় ৬ বছর পর ধর্ষণ মামলার আসামি প্রদীপ গ্রেগরীকে বেকসুর খালাস দিয়েছে আদালত। আজ (রোববার, ১২ জুলাই) বিকেলে রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ এই রায় দেয়া হয়।

জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামস জামান মিতালি জানান, যেহেতু একটা প্রাথমিক রায় হয়েছে, রায়ের কপি পেলে সে অনুযায়ী উচ্চ আদালতে আপিলের দিকে যাব। যেহেতু ভিক্টিম ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে।

রায় পাওয়ার পর ভুক্তভোগীর বড় ভাই ও মামলার বাদী স্বপন হাঁসদা জানান, পরিবার হিসেবে এ রায় পেয়ে তারা সন্তুষ্ট না, রায় মন মতো না পাওয়ার অভিযোগ তুলে ন্যায় বিচার পাওয়ার জন্য উচ্চ আদালতে যাওয়ার কথাও জানান তিনি।

এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কাশেম।

আরও পড়ুন:

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর সকালে তানোর উপজেলার মুণ্ডুমালা মাহালীপাড়া এলাকার সপ্তম শ্রেণির মমতা হাঁসদা নামের এক কিশোরী বাড়ির পাশে সাধুজন মেরী গির্জার কাছে ঘাস কাটতে যায়।

দীর্ঘ সময় পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন ২৭ সেপ্টেম্বর কিশোরীর ভাই স্বপন হাঁসদা তানোর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তার সন্ধান চালিয়ে যেতে থাকেন। এরপর নিখোঁজ হওয়ার তিন দিন পর ২৮ সেপ্টেম্বর ওই গির্জা থেকে কিশোরীকে উদ্ধার করেছিল পুলিশ। ওই কিশোরীকে সাধুজন মেরী গির্জার কক্ষে আটকে রেখে ধর্ষণের অভিযোগে তৎকালীন ফাদার প্রদীপ গ্রেগরীর বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন তার বড় ভাই স্বপন হাঁসদা।

প্রায় ছয় বছর আগের ওই মামলার রায় আজ বিকেলে ঘোষণা করা হয়।

এফএস