জুলাইয়ের অপরাধ মামলা: সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর ও ধনঞ্জয়ের বিরুদ্ধে তদন্ত শেষ

হাইকোর্ট
হাইকোর্ট | ছবি: সংগৃহীত
0

জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছে, যাচাই-বাছাই শেষে দ্রুতই আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) এ কথা জানান ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

ট্রাইব্যুনালের প্রসিকিউশন আরও জানান,তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলন চলাকালে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে। জুলাই হত্যাকাণ্ডে উসকানি, নির্দেশ ও অপরাধের ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এছাড়া জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় আমির হোসেন আমু, দীপু মনি, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, আবদুর রাজ্জাকসহ আওয়ামী লীগের প্রায় ১০ জন এমপি মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

জেআর