আজ (বুধবার, ১৪ অক্টোবর) দুপুরে ৭ দিনের সরকারি সফরে বরগুনা সার্কিট হাউজে ১১-দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচিকে ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।
এসময় চিফ হুইপ বলেন, ‘দেশের মানুষের সার্বিক কল্যাণ ও ভাগ্যোন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর। বিশেষ করে তরুণ সমাজকে কর্মক্ষম ও দক্ষ করে তুলতে সবাইকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।’
আরও পড়ুন
সাবেক ও বর্তমান সরকারপ্রধানের জীবনযাপনের তুলনামূলক চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘বিগত সরকারপ্রধানের বিলাসবহুল জীবনযাপনের বিপরীতে বর্তমান সরকারপ্রধানের জীবনযাপন দেশের মানুষের ভাগ্যোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।’
তিনি আরও বলেন, ‘ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু খাবার বাবদ বছরে ৩৫ কোটি টাকা খরচ করতেন, আর সেখানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি বেলায় মাত্র ১৫০ টাকা খরচ করছেন।’




