মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালামের আপিল চলবে কি না, আদেশ ৭ সেপ্টেম্বর

আবুল কালামেমৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদ
আবুল কালামেমৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদ | ছবি : সংগৃহীত
0

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কি না, সে বিষয়ে আদেশের জন্য ৭ সেপ্টেম্বর দিন ঠিক করেছেন আপিল বিভাগ।

আজ (সোমবার, ৩১ আগস্ট) সকালে বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. হাবিবুল গনির বেঞ্চ এই দিন ঠিক করে দেন।

আরও পড়ুন:

আইন অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ থাকে। ২০১৩ সালের ২১ জানুয়ারি রায় ঘোষণার সময় আবুল কালাম আযাদ বিদেশে আত্মগোপনে থাকায় নির্ধারিত সময়ে আপিল করতে পারেননি।

২০২৪ সালের অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে ফেরেন আবুল কালাম আযাদ। এরপর তিনি সাজা স্থগিত চেয়ে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন।

এফএস