আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। আদালত তাকে এক লাখ টাকা জরিমানাও করেছেন।
টাঙ্গাইলের সরকারি কৌশুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানান, আসামি বাদল ভূঞাপুরের ফলদা বাজারে সেহাব উদ্দিনের দোকান ও বাসায় কাজ করতেন। ২০১৯ সালের ২৬ নভেম্বর সকালে দোকানে কাজের বিষয়ে সেহাব উদ্দিন বাদলকে গালমন্দ করেন। এতে ক্ষুব্ধ হয়ে কাজ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয় বাদল।
আরও পড়ুন:
ওইদিনই সকাল সাড় ১১টার দিকে সেহাব উদ্দিনের বাসায় গিয়ে বটি দা দিয়ে সেহাবের বৃদ্ধা মা আহাতন বেওয়াকে গলা কেটে হত্যা করেন। পরে তিনি পালিয়ে যান। ইব্রাহিমাবাদ (যমুনা সেতু পূর্ব) রেলস্টেশন থেকে পুলিশ বাদলকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাদল জানায়, মালিকের ওপর ক্ষোভের জেরেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। রায় ঘোষণার পর বাদলকে কারাগারে পাঠানো হয়।





