গতকাল (শুক্রবার, ১৬ অক্টোবর) রাত ১০টার দিকে ৪৩ বছর বয়সী এক নারী বান্দরবান সদর থানায় শৈক্যচিং মার্মার বিরুদ্ধে মামলা করেন। এরপর রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্ত শৈক্যচিং মার্মা বান্দরবান সদর উপজেলার মধ্যম পাড়ার বাসিন্দা মংশৈপ্রু মার্মার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নারীর পাঁচ বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি বসবাস করছেন। অভিযুক্ত ব্যক্তি তার দূরসম্পর্কের দুলাভাই। বিয়ের আশ্বাস দিয়ে গত পাঁচ মাসে অভিযুক্ত তাকে একাধিকবার ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে বান্দরবান সদর মধ্যম পাড়া নিজ বাড়ি থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে এনসিপির বান্দরবান জেলা কমিটির আহ্বায়ক মং সা প্রু চৌধুরী বলেন, ‘শৈক্যসিং মারমার বিষয়ে আমরা তদন্ত করে দেখছি। শৈক্যসিং ও এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কেউ ষড়যন্ত্র করেছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে শৈক্যসিং মারমার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে।’





