ময়মনসিংহের পাইকারি বাজারে বেড়েছে সবজির সরবরাহ। আজ (শুক্রবার, ২৬ জুন) সকাল থেকেই ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখর মেছুয়া বাজারের পাইকারি হাট।
সরবরাহ বাড়ায় দু’একটি সবজি বাদে স্বাভাবিক রয়েছে সবধরনের শাকসবজির দাম। পাইকারিতে বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে কেজিপ্রতি ৩০-৪০ টাকার মধ্যে। স্বস্তি ফিরেছে ঝিনাইদহের বাজারেও।
আরও পড়ুন:
সপ্তাহের ব্যবধানে বেগুন, পটল, আলু, পেঁয়াজসহ প্রায় সব ধরনের সবজির দামই কমেছে।
বিক্রেতারা বলছেন, আড়ত ও স্থানীয় বাজারে সবজির সরবরাহ আগের চেয়ে অনেক বেড়েছে। ফলে পাইকারি ও খুচরা বাজারে দাম কমতে শুরু করেছে।
অন্যদিকে নেত্রকোণায় টানা বৃষ্টির ফলে সরবরাহ ঘাটতিতে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। মূলত বর্ষার পানিতে এলাকার বেশিরভাগ কৃষি জমি ডুবে থাকায় উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা সবজিতেই জেলার চাহিদা মিটাচ্ছেন ব্যবসায়ীরা।




