গতকাল (শনিবার, ২৩ মে) রাতে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমস্যাগুলো সামনে এলে তা সমাধানের পথও তৈরি হয় বলেও জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, ‘দেশে এখনও অনেক চ্যালেঞ্জ ও সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধান করে দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজে একা ভালো থাকা সম্ভব নয়, সবার অংশগ্রহণেই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে উঠতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমরা একটি নতুন বাংলাদেশ ও দায়িত্বশীল সমাজ গঠন করতে চাই। প্রতিটি মানুষ যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে, তবেই আমাদের মূল লক্ষ্য অর্জন সম্ভব হবে।’
আরও পড়ুন:
দেশের মেধাবী তরুণদের বিদেশমুখী হওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, ‘মেধাবীরা যদি দেশ ছেড়ে চলে যায়, তাহলে দেশকে এগিয়ে নেবে কারা?’
একই সঙ্গে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিসিজেএ চট্টগ্রামের সভাপতি এনামুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম কচি, চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান শাহ নেওয়াজ রিটন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান এবং শফিক আহম্মদ সাজীব।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সঞ্জীব দে বাবু, সহ-সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজ রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন এবং নির্বাহী সদস্য রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম, মো. নাজিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।





