Recent event

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে সহায়তা দেবে ফ্রান্স

0

বাংলাদেশে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে সরকারের সামগ্রিক কর্মকাণ্ডে সহায়তা করবে ফ্রান্স। আজ (সোমবার, ১৯ আগস্ট) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সাথে সাক্ষাৎকালে এ অঙ্গীকার ব্যক্ত করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই।

সাক্ষাৎকালে মেরি মাসদুপুই বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে গৃহীত সামগ্রিক কর্মকাণ্ডের ক্ষেত্রে ফ্রান্স সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

এসময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এসময় উপস্থিত ছিলেন।

tech