
হরমুজ প্রণালি ও ইউক্রেন সংকট: যৌথ পদক্ষেপের ঘোষণা ম্যাক্রোঁ ও ট্রাম্পের
মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালিতে বিদ্যমান উত্তেজনা কমানো এবং ইউক্রেনের বেসামরিক স্থাপনা রক্ষায় যুক্তরাষ্ট্র ও ফ্রান্স যৌথ পদক্ষেপ নিতে সম্মত হয়েছে। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ কথা জানান। জার্মান প্রেস এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হুথিদের দখল অগ্রযাত্রায় মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ, সৌদির পাশে যুক্তরাজ্য
লোহিত সাগরের পর ইয়েমেনের কৌশলগত পার্বত্য অঞ্চল দখলে অগ্রসর হচ্ছে হুথি বিদ্রোহীরা। বিপরীতে হুথিদের নিয়ন্ত্রণ ঠেকাতে তাইযে গোষ্ঠীটির অবকাঠামো লক্ষ্য করে নতুন দফা হামলার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এদিকে হুথিদের সঙ্গে লড়াইয়ে হাঁপিয়ে ওঠা সৌদিকে সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। অন্যদিকে হরমুজে নৌযানের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে ফ্রান্স। আর যুক্তরাষ্ট্র-ইসরাইলের সেনাদের মধ্যপ্রাচ্য থেকে সরে যাওয়ার সাফ বার্তা দিয়েছে আইআরজিসি। মধ্যবর্তী নির্বাচনের আগে রয়টার্স/ইপসোসের নতুন গবেষণা বলছে, ইরান যুদ্ধের জেরে ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এসেছে ৩২ শতাংশে।

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অংশীদার হতে আগ্রহী ফ্রান্স
এয়ারবাস কেনা বা ব্যবসায়িক স্বার্থ নয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি গণতান্ত্রিক অগ্রযাত্রায় অংশীদার হতে চায় ফ্রান্স। প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সংলাপে এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে। বোয়িং কেনার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্তকে সম্মান করার কথা জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও ঢাকার নিজস্ব বিষয়। একইভাবে গণতন্ত্র ও রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রেও বাংলাদেশের জনগণ ও সরকারের সিদ্ধান্তকে সম্মান করে ইউরোপ।

হরমুজ প্রণালিতে ভারতের অংশীদারত্ব চায় ফ্রান্স
হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় ফ্রান্স। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর আল জাজিরার।

ফ্রান্সের কোচ হিসেবে জিদানের প্রথম স্কোয়াডে ৫ নতুন মুখ
ফ্রান্সের কোচ হিসেবে প্রথম স্কোয়াড ঘোষণা করে পাঁচ নতুন মুখকে জাতীয় দলে সুযোগ দিয়েছেন কিংবদন্তি কোচ জিনেদিন জিদান। ফরাসি ফুটবলে শুরু হয়েছে নতুন যুগ। আর সেই যুগের প্রথম পদক্ষেপেই তারুণ্যের ওপর আস্থা রাখলেন জিনেদিন জিদান। একই সঙ্গে বেনজেমা-কান্তের মতো অভিজ্ঞদের নিয়েও দিয়েছেন বড় বার্তা।

ফ্রান্স-বাংলাদেশ সংসদীয় ককাস গঠনে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আশা স্পিকারের
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সঙ্গে সাক্ষাৎ করেছে ফ্রান্সের একটি সংসদীয় প্রতিনিধিদল। আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছেন ফ্রান্সের তিন সিনেটর
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছেন ফ্রান্সের পার্লামেন্টের তিনজন সিনেটর। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন দেশটির সাউথ ইস্ট এশিয়া ও বাংলাদেশের সিনেট ফ্রেন্ডশিপ গ্রুপ।

ফিফা নির্বাচনের প্রার্থিতা থেকে ইনফান্তিনোর নাম প্রত্যাহার ফ্রান্সের
একে একে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর থেকে আস্থা হারাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের শক্তিধর দেশগুলো। উয়েফা এবং ইউরোপের বেশ কয়েকটি প্রভাবশালী দেশের পর এবার ইনফান্তিনোর পরবর্তী নির্বাচনের প্রার্থিতা থেকে সমর্থন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিলো ফ্রান্স ফুটবল ফেডারেশন। ফলে ২০২৭ সালের মার্চের নির্বাচনে ইনফান্তিনোর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে বড় প্রশ্ন।

নাইজারে ব্যর্থ সামরিক অভ্যুত্থান; ফ্রান্সকে দায়ী করলো সরকার
নাইজারের রাজধানী নিয়ামেতে সম্প্রতি ঘটে যাওয়া ব্যর্থ সামরিক অভ্যুত্থানে ফ্রান্সের বিরুদ্ধে সরাসরি ইন্ধন দেয়ার অভিযোগ তুলেছে দেশটির সামরিক সরকার। তবে প্যারিস এই অভিযোগ সম্পূর্ণ নাকচ করে দিয়ে একে ‘উদ্ভট কল্পনা’ বলে অভিহিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফ্রান্স সফরে গেলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গতকাল (রোববার, ৬ সেপ্টেম্বর) রাতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

জেলে বসে এমবাপ্পেসহ ২৬ জনকে অপহরণের ফাঁদ যুবকের
জেলে বসেই কিলিয়ান এমবাপ্পেসহ ২৬ জনকে অপহরণের ফাঁদ পেতেছিল ১৮ বছর বয়সী এক যুবক। তবে ফ্রান্সের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় তা ব্যাহত হয়েছে বলে দাবি দেশটির সংবাদমাধ্যম লা পারিসিয়ানের। তবে জেলে বসে মোবাইলের মাধ্যমে এত বড় পরিকল্পনা করা কিভাবে সম্ভব হলো তা নিয়ে পুলিশের তদন্ত চলমান বলে জানানো হয়েছে প্রতিবেদনটিতে।

১১ বছর পর আবারও পুরোনো ঠিকানায় দিনিয়ে
ফ্রান্সের ডিফেন্ডার লুকাস দিনিয়ে। ১১ বছর পর আবার স্বদেশ প্রত্যাবর্তন হলো তার। পুরোনো ক্লাব প্যারিস সেন্ট জার্মেই আবার ফেরাল তাকে।