Recent event

সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১৪ টাকা

সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১৪ টাকা
সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১৪ টাকা | Ekhon
0

১৪ টাকা বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৯ টাকা। আজ (মঙ্গলবার, ১৫ এপ্রিল) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

এসময় বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘রাজস্ব অব্যাহতি বাদ দেয়ায় এবং আন্তর্জাতিক বাজারের দাম বাড়ায় সয়াবিনের দাম বাড়ানো হয়েছে।

তিনি বলেন, ‘দাম বাড়ানোর এ বিষয়টি সাময়িক। বন্ধ থাকা বিভিন্ন ভোজ্যতেল কারখানা সচল করার ক্ষেত্রে সহায়তা করবে সরকার।’ এছাড়াও প্রতিযোগিতা বাড়লে দাম আরও কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নতুন দামের কারণে সাড়ে ৫ কোটি টাকা রাজস্ব আহরণ সম্ভব হবে বলেও ব্রিফিংয়ে জানান বাণিজ্য উপদেষ্টা।

এএইচ