Recent event

'ঢাবির হলগুলোয় আগের ধারায় ছাত্ররাজনীতি ফেরানোর পাঁয়তারা চলছে'

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সংবাদ সম্মেলনে ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সংবাদ সম্মেলনে ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের | ছবি: সংগৃহীত
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পূর্বের ধারায় আবারো ছাত্র রাজনীতি ফেরানোর পায়তারা করছে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়নসহ রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো এমন অভিযোগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আব্দুল কাদের।

আজ (শুক্রবার, ০৮আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘হলগুলোতে ছাত্র সংগঠনগুলো আহ্বায়ক কমিটি ঘোষণা করায় সাধারণ শিক্ষার্থীরা শঙ্কিত।’

আগের মতো ক্যাম্পাসে দখলদারিত্ব, লেজুড় ভিত্তিক ছাত্র রাজনীতি ফেরানো হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন আব্দুল কাদের।

আগামীতে ক্যাম্পাসে কোন ধরনের ছাত্র রাজনীতি কার্যক্রম চলবে সেটা সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করে ঠিক করতে হবে বলেও জানান তিনি।

সেজু