রণধীর জয়সওয়াল বলেন, ‘বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এটি পরীক্ষা করা হচ্ছে।’
এর আগে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় ভারত বলেছিল, ‘আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবো।’
আরও পড়ুন:
এদিকে বুধবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতের কাছে পাঠানো চিঠির কোনো জবাব এখনও পাননি তারা।
তৌহিদ হোসেন বলেন, ‘কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা।’—বিবিসি

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



