Recent event

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য আবদুল হাছিব

প্রফেসর ড. এ এস মো. আবদুল হাছিব
প্রফেসর ড. এ এস মো. আবদুল হাছিব | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিবকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬-এর ১১ (১) ধারা অনুযায়ী আবদুল হাছিবকে উপাচার্য পদে নিয়োগ দেয়া হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন:

নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তিনি উপাচার্য পদে যোগদানের পূর্বে তার মূল পদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন ও বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করে নিজ দায়িত্ব পালন করতে হবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এএম