মো. শফিকুল ইসলাম খান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম।
এছাড়া খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনেও প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
আরও পড়ুন:
‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা এদের সিটি করপোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগ করা প্রশাসকরা ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।
একনজরে ৬ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক
সিটি কর্পোরেশন (City Corporation) নিযুক্ত প্রশাসক/মেয়রের নাম (Name) প্রজ্ঞাপনের তারিখ (Notification Date) ঢাকা উত্তর (DNCC) মো. শফিকুল ইসলাম খান ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ঢাকা দক্ষিণ (DSCC) মো. আব্দুস সালাম ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খুলনা (KCC) নজরুল ইসলাম মঞ্জু ২২ ফেব্রুয়ারি, ২০২৬ সিলেট (SCC) আব্দুল কাইয়ুম চৌধুরী ২২ ফেব্রুয়ারি, ২০২৬ নারায়ণগঞ্জ (NCC) মো. সাখাওয়াত হোসেন খান ২২ ফেব্রুয়ারি, ২০২৬ গাজীপুর (GCC) মো. শওকত হোসেন সরকার ২২ ফেব্রুয়ারি, ২০২৬





