Recent event

শহিদ সেনা দিবসে বনানী কবরস্থানে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বনানী করস্থানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিসহ অন্যান্যরা
বনানী করস্থানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিসহ অন্যান্যরা | ছবি: সংগৃহীত
0

জাতীয় শহিদ সেনা দিবসে বনানী কবরস্থানে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১২ মিনিটে তিনি শ্রদ্ধা জানান। এরপর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক এবং শহিদ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

আজ ২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এ দিনে সাবেক সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের (বর্তমানে বিজিবি) সদর দপ্তর ঢাকার পিলখানায় বিদ্রোহের নামে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা বর্বরোচিত ও নির্মম হত্যার শিকার হন। সাকিল আহমেদের স্ত্রীসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিককেও হত্যা করা হয়। পরের দিনও চলে হত্যাযজ্ঞ।

এএইচ