Recent event

মব কালচার থেকে বেরিয়ে আলোচনার টেবিলে বসতে হবে: আইজিপি

আইজিপি আলী হোসেন ফকির
আইজিপি আলী হোসেন ফকির | ছবি: এখন টিভি
0

মব কালচার থেকে বেরিয়ে আসার জন্য নতুন প্রজন্ম ও রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে বসার অনুরোধ জানিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া পুলিশ প্রধান আলী হোসেন ফকির।

গতকাল (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আসেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির, এসময় তিনি এ অনুরোধ জানান।

তিনি বলেন, ‘ঈদে ছিনতাই যাতে না হয় সেটি নিশ্চিত করা হবে। নিয়মিত এভাবে রাতের কার্যক্রম চলমান থাকবে।’

আরও পড়ুন:

কোনো সমস্যাকে পুঁজি করে কোনো মহলকে সুবিধা নিতে দেয়া হবে না উল্লেখ করে এসময় তিনি জানান, ‘পুলিশের সব মহল থেকে পোশাক পরিবর্তনের বিষয়ে আলোচনা চলছে।’

একই সঙ্গে শুধু পোশাক নয়, মনের পরিবর্তনও দরকার এ কথা জানান আইজিপি আলী হোসেন ফকির।

এসময় সাম্প্রতিক সময়ের নানা অভিযান, আইনশৃঙ্খলার নানা দিকের প্রেক্ষাপট তুলে ধরেন তিনি। ব্রিফিং শেষে মোহাম্মদপুর থানা ঘুরে দেখেন আইজিপি।

এফএস