আমরা বিএনপি পরিবার-এর পক্ষ থেকে জানানো হয়, আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের রানাভোলা মেইনরোডের ধরঙ্গারটেক এলাকায় নুসরাতের বাসায় সাক্ষাৎ করতে যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেমসহ একটি প্রতিনিধিদল।
প্রতিনিধি দলটি নুসরাতের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেন এবং প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
আরও পড়ুন:
এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মুস্তাকিম বিল্লাহ, কেন্দ্রীয় যুবদল নেতা মিরাজ আজিম, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, মশিউর রহমান মহান প্রমুখ।
উল্লেখ্য, চিকিৎসা সহায়তা চেয়ে কিছুদিন আগে নুসরাত জাহান নিশা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হয় ওই ভিডিও। এর প্রেক্ষিতে ‘আমরা বিএনপি পরিবার’ চিকিৎসা সহায়তা নিয়ে নুসরাতের কাছে যায়।





