মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে গালফ দেশগুলোর সঙ্গে বৈঠক

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম | ছবি: সংগৃহীত
0

ইরান-ইসরাইল ইস্যুতে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে গালফভুক্ত দেশগুলোর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

আরও পড়ুন:

আজ (রোববার, ১ মার্চ) সকালে আনুমানিক বিশ মিনিটের কিছু বেশি সময়ের বৈঠকে বাংলাদেশি যারা ওই দেশগুলোতে যেতে পারেনি কিন্তু যাবার কথা ছিল, তাদের যেন ভিসা নিয়ে সংকটে না পরে সেজন‍্যে তাদের সহযোগিতা চাওয়া হয়। 

একই সঙ্গে দ্রুত যাবার ব্যবস্থা করতেও বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়। এসময় দেশগুলোর পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি যত দ্রুত স্বাভাবিক তত দ্রুত বাংলাদেশিদের সংকট সমাধানের চেস্টা তারা করবে।

এএম