ঢাকায় ফিলিং স্টেশনগুলোয় ভিড়; সরবরাহ স্বাভাবিকের কথা বলছে সরকার

রাজধানীতে জ্বালানি তেলরে জন্য ভোক্তদের দীর্ঘ লাইন
রাজধানীতে জ্বালানি তেলরে জন্য ভোক্তদের দীর্ঘ লাইন | ছবি: এখন টিভি
0

রাজধানীতে তেল নিতে মধ্যরাত থেকে ফিলিং স্টেশনে অপেক্ষা করছেন চালকরা। যদিও সরবরাহ সংকটে বন্ধ রয়েছে অনেক স্টেশন। জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, মজুত স্বাভাবিক তবে পরিস্থিতি বিবেচনায় রেশনিং অব্যাহত থাকবে।

মধ্যরাতে রাজধানীর আসাদগেটের একটি পেট্রোল পাম্পের বাইরের তেল কেনার জন্য সারি সারি ব্যক্তিগত গাড়ির পাশাপাশি অপেক্ষায় ছিলো বহু মোটরসাইকেল চালক।

একই দৃশ্য রাজধানীর অধিকাংশ পাম্পেই। তেলের জন্য দীর্ঘ সারি। তেল না থাকায় সন্ধ্যা থেকেই অনেক পাম্প বন্ধ থাকতেও দেখা গেছে। আবার ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা ক্রেতাদের সঙ্গে পেট্রোল পাম্প কর্মচারীদের কথা কাটাকাটি হাতাহাতির ঘটনাও ঘটছে।

আরও পড়ুন:

পাম্পের এক কর্মচারী বলেন, ‘অনেকে বারবার ঘুরে আসেন তেল নেয়ার জন্য। আর আগে যেখানে একগাড়ি দুই দিন যেত সেখানে বর্তমানে কয়েক ঘণ্টার মধ্যেই শেষ।’

ক্রয়সীমা নির্ধারণ করে দেয়া হলেও অতিরিক্ত চাপে অনেক পাম্পেই তেল বিক্রি বন্ধ। অনেক চালক তাই ঘুরছেন পাম্প থেকে পাম্পে। এভাবে চলতে থাকলে ভোগান্তির পরিমাণ আরও বাড়বে বলেন জানান ভোক্তারা।

এদিকে, ঘাটতি নেই জানিয়ে তেল মজুত না করতে বার বারই বলে আসছে সরকার। তবে ভবিষ্যতের কথা চিন্তা করে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি চালু থাকবে।

জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে সারাদেশে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে।

জেআর