মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার বলেন, ‘আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রতিটি বাস টার্মিনালে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হবে। যাত্রীদের কাছ থেকে ঈদ বোনাস বা অন্য কোনো অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন:
এসময় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘যাত্রীদের সেবা করা এক ধরনের ইবাদত। তাই পরিবহন সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে যাত্রীদের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে বেশি গুরুত্ব দিতে হবে।’
আরও পড়ুন:
এছাড়া ঈদের আগে ও পরে মোট পাঁচ দিন টিকিট কালোবাজারি রোধে বিশেষ মনিটরিং সেল গঠন করা হবে বলেও জানান তিনি।





