হঠাৎ উত্তপ্ত সংসদ অধিবেশন

উত্তপ্ত সংসদ অধিবেশন
উত্তপ্ত সংসদ অধিবেশন | ছবি: সংগৃহীত
0

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে সংসদ হঠাৎই উত্তপ্ত হয়ে উঠেছে। সংসদের কার্যবিধি অনুযায়ী বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় সংসদে ভাষণ দিতে আসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এসময় রাষ্ট্রপতির নাম ঘোষণার সময়ই বিরোধী দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন। তারা হাতে বিভিন্ন লেখা সম্পর্কিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এক পর্যায়ে রাষ্ট্রপতি প্রবেশের হুইসেল বাঁজলে জামায়াতসহ বিরোধীদলগুলোর সংসদ সদস্যরা বসে পড়েন। পরে জাতীয় সংগীত শুরু হলে সবাই দাঁড়িয়ে যান।

আরও পড়ুন:

তবে জাতীয় সংগীত শেষ হওয়ার পরপরই সংসদ সদস্যরা আবার ক্ষোভ প্রকাশ করতে থাকেন। এক পর্যায়ে রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধীদলের সংসদ সদস্যরা স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা অধিবেশন ওয়াকআউট করে বেরিয়ে যান।

এসএইচ