রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে সংসদে হট্টগোল, বিরোধীদলের ওয়াক আউট

বিরোধী দলের ওয়াক আউট
বিরোধী দলের ওয়াক আউট | ছবি: বিটিভি
1

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেয়ার সময় ওয়াক আউট করে সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান বিরোধীদল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) সংসদের অধিবেশনে তারা ওয়াক আউট করেন। এর মধ্যেই বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি সংসদের অধিবেশনে ঢোকেন। তিনি স্পিকারের পাশে বসেন। সংসদে হইচই করতে শুরু করেন বিরোধীদল জামায়াতের সংসদ সদস্যরা। এর মধ্যেই বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেয়ার জন্য অনুরোধ জানান স্পিকার হাফিজ উদ্দিন। এসময় বিরোধীদল জামায়াতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বন্ধ কর’সহ বিভিন্ন স্লোগান লেখা রয়েছে। স্পিকার এসময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান।

আরও পড়ুন:

এসময় তারা ‘স্বৈরাচার ও গণতন্ত্র একসঙ্গে চলে না’, ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার-সাবধান’ প্রভৃতি স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

জামায়াত ও এনসিপির সদস্যদের অক আউটের পর রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিএনপির সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে স্বাগত জানান।

এসএস