আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) সংসদে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ শোক প্রস্তাব উত্থাপন করলে তিনি এ নামগুলো অন্তর্ভুক্ত করার অনুরোধ করেন। এছাড়া ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য মশিউর রহমানের নাম অন্তর্ভুক্ত করতেও তিনি অনুরোধ করেন।
আরও পড়ুন:
অন্যদিকে, বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদীর, আব্দুস সোবহান, কামারুজ্জামান, কাদের মোল্লা, মীর কাশেম আলীসহ আরও কয়েকটি নাম অন্তর্ভুক্ত করার অনুরোধ করেন।
উল্লেখ্য, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা, মীর কাশেম আলী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যদণ্ডপ্রাপ্ত হন। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে এ রায় কার্যকর হয়। এছাড়া একই অভিযোগে দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্য কারাদণ্ড দেয়া হয়েছিল। কারান্তরীণ থাকা অবস্থায় সাঈদীর মৃত্যু হয়।





