ফরজানা শারমিন বলেন, ‘আমাদেরকে আমাদের শেকড় ভুল গেলে চলবে না। আমরা যারা শেকড় ভুলে যাই, তাদের শেকড় উপড়ে ফেলতে ওই ৫ আগস্ট বার বার ফিরে আসে।’
তিনি বলেন, ‘একটি দেশকে একটি রাষ্ট্র এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সেই দেশের রাষ্ট্রের প্রত্যেকটি জনগণকে এগিয়ে নিয়ে যেতে হবে। তা না হলে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারবো না। আমরা চেয়েছি বলেই ফ্যামিলি কার্ডের মতো প্রজেক্টকে সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই হাতে নিতে পেরেছি।’
আরও পড়ুন:
এছাড়া কৃষি ঋণের দশ হাজার টাকা মওকুফের প্রস্তাব এটা হচ্ছে সদিচ্ছা মানুষের উন্নয়ন করার ইচ্ছা তার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।
এসময় জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিতে আরও উপস্থিত ছিলেন পাবনা -৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পুলিশ সুপার আনোয়ার জাহিদ ও জেলা বিএনপির সদস্যসচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।





