এদিন সকাল ১১টা পর্যন্ত দেশের নানা গন্তব্যে ২১টি ট্রেন যথাসময়ে ছেড়ে গেলেও সিলেটগামী পারাবত ও চিলাহাটির নীলসাগর এক্সপ্রেস যাত্রা বিলম্বিত হয়েছে।
আরও পড়ুন:
যাত্রীরা জানান, ভিড় এড়াতেই আগেভাগে বাড়ি ফিরছেন তারা। অনলাইনে টিকিট পেতে কিছুটা জটিলতা থাকলেও, এবারের ঈদযাত্রায় রেলপথে বড় কোনো ভোগান্তি ছাড়াই ঘরমুখো মানুষ হাসিমুখে ঢাকা ছাড়ছেন। গত ৭ মার্চ যে সব যাত্রীরা অনলাইনে টিকিট সংগ্রহ করেছেন, আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) তারা নিজ গন্তব্য যাত্রা করছেন।
কমলাপুর রেলস্টেশনে ম্যানেজার জানান, আজ ৪৪টি ট্রেন ঢাকা ছেড়ে যাবে। এছাড়া ঈদযাত্রায় যাত্রীদের জন্য পাঁচ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এবার।
তিনি জানান, ঈদের যাত্রা নির্বিঘ্ন করার জন্য সময়সূচির বিপর্যয় রোধে গুরুত্ব দিয়ে গতকাল হতে ঈদের পূর্বদিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি, ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনসমূহ ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতিও থাকছে না।
স্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, বিজিবি, স্থানীয় পুলিশ, র্যাব প্রহরার ব্যবস্থা করা হয়েছে। টিকিটবিহীন কাউকে স্টেশনে প্রবেশ করতে দেয়া হচ্ছে না, ছাদে আহরণের ক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের নিরুৎসাহিত করছে।





