আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে আসুক, পরিবার পরিজনকে সাথে নিয়ে সকলে আনন্দে-নিরাপদে ঈদ উদযাপন করুক এটাই কামনা করি।’
আরও পড়ুন:
আমিসর খসরু দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘বিপুল ভোটে জনগণ বিএনপিকে নির্বাচিত করে দেশ পরিচালনার যে, মহান দায়িত্ব দিয়েছে তা যেন সঠিকভাবে পালন করতে পারি, সে ব্যাপারে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’
তিনি বলেন, ‘গণতন্ত্রের এই অভিযাত্রায় অতীতের মতো সবসময় আপনাদের পাশে পাবো সেই আশাবাদ ব্যক্ত করছি।’





