ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এ আনন্দ নগরবাসীসহ দেশ-বিদেশে ছড়িয়ে দিতে ঢোল-বাজনা বাজিয়ে হাতি-ঘোড়ার মাধ্যমে আনন্দ মিছিল করেন নগরীবাসী।
শনিবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে রাজধানীর প্রাচীন নাগরিক ঐতিহ্য ও উৎসব সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করে ঈদ উৎসব আয়োজক কমিটি। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনার ও শাহবাগ হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এসে শেষ হয়।
আরও পড়ুন:
এসময় মিছিলে অংশগ্রহণ করা নগরবাসী জানায়, নগরীর এমন আয়োজনে আনন্দিত তারা। এমন উৎসবমুখর আয়োজনের ধারা সবসময় বজায় রাখার কথাও জানান তারা।
মিছিলে অংশগ্রহণ করেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জানান, সামনের দিনগুলোতে এই বর্ণাঢ্য আয়োজন আরও বিস্তৃত পরিসরে সবার অংশগ্রহণে করা হবে।
আসিফ মাহমুদ বলেন, ‘এই ঈদে কিছুটা অব্যবস্থাপনা ছিল, তবে সার্বিকভাবে প্রত্যাশা সব রাজনৈতিক ভেদাভেদ ভুলে যেন একসঙ্গে বাংলাদেশকে এগিয়ে নিতে পারি।’
উৎসবের তৃতীয় দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে।





