দুপুরের পর থেকেই এসব স্থানে মানুষের আনাগোনা বাড়তে থাকে। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে নগরবাসী ভিড় করেন খোলা জায়গাগুলোতে। যান্ত্রিক নগরজীবনের ব্যস্ততা ভুলে লেকের ধারের নির্মল বাতাসে স্বস্তি খুঁজতে দেখা যায় অনেককে।
রবীন্দ্র সরোবরে বিকেলের দিকে বাড়তে থাকে ভিড়। কেউ ছবি তুলছেন, কেউ আড্ডায় মেতে উঠেছেন। শিশুদের দেখা যায় নতুন জামা পরে বেলুন হাতে খোলা চত্বরে দৌড়ঝাঁপ করতে। অনেকেই খেলনা নিয়ে মেতে ওঠে আনন্দে। বাবা-মায়ের সঙ্গে কাটানো এই সময়টুকুই তাদের কাছে ঈদের বিশেষ মুহূর্ত হয়ে উঠেছে।
আরও পড়ুন:
অন্যদিকে, হাতিরঝিলেও ছিল উৎসবমুখর পরিবেশ। লেকের পানিতে ওয়াটার ট্যাক্সিতে ঘুরে বেড়ানো, সেতুগুলোর ওপর দাঁড়িয়ে সময় কাটানো—সব মিলিয়ে সেখানে ছিল ভিন্ন এক আনন্দঘন দৃশ্য।
ঈদের দিনে রঙিন পোশাকে সেজে ওঠা শিশু-কিশোরদের উপস্থিতিতে রাজধানী পেয়েছে নতুন রূপ। নগরবাসীর কাছে দিনটি পরিণত হয়েছে মিলনমেলা ও আনন্দ ভাগাভাগির এক উন্মুক্ত উৎসবে।





