প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইএমএফের কৃষ্ণা শ্রীনিবাসন
প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইএমএফের কৃষ্ণা শ্রীনিবাসন | ছবি: এখন টিভি
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) সকালে সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে অর্থনৈতিক পরিস্থিতি এবং ঋণ কর্মসূচির পর্যালোচনা নিয়ে আলোচনা হয়েছে। দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং চ্যালেঞ্জ নিয়ে একটি বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এরপর ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে একটি বিশেষ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন:

আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির অগ্রগতি পর্যালোচনা সভায়ও অংশ নেবেন তিনি। সবশেষে আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) বিকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং পরে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

এএম