ঈদের ছুটি শেষে রাজধানীতে জ্বালানি সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন
ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন | ছবি: এখন টিভি
1

ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত রাজধানীতে ফিরে সামনে এসেছে জ্বালানি সংকটের চিত্র। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে কর্মজীবীদের। এতে অফিসের প্রথম দিনেই ভোগান্তিতে পড়ছেন অনেকে।

সকাল ৯টায় অফিস থাকলেও অনেক কর্মজীবীকে সময় কাটাতে হচ্ছে ফিলিং স্টেশনেই। ঈদের ছুটিতে জ্বালানি সরবরাহ বন্ধ থাকার পর গতকাল থেকে পুনরায় সরবরাহ শুরু হলেও হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে তীব্র চাপ।

রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, মহাখালীসহ গুরুত্বপূর্ণ পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। কোথাও কোথাও ডিপো থেকে জ্বালানি পৌঁছানোর সঙ্গে সঙ্গে তা নিতে হুমড়ি খেয়ে পড়ছেন চালকেরা।

আরও পড়ুন:

ফিলিং স্টেশনসংশ্লিষ্টদের অভিযোগ, দৈনিক চাহিদার তুলনায় চার থেকে পাঁচ গুণ কম জ্বালানি সরবরাহ করা হচ্ছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এএম