সফরসূচি অনুযায়ী, শুক্রবার দিনব্যাপী তিনি বগুড়া ও শিবগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন ও তদারকি করবেন।
আরও পড়ুন:
এছাড়া তিনি স্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে উন্নয়ন কাজের অগ্রগতি ও প্রশাসনিক বিষয়ে দিকনির্দেশনা দেবেন।
সফরের শেষ অংশে প্রতিমন্ত্রী তার নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানা গেছে। প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি মো. আতিকুর রহমান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।





